আজ বর্ষার শেষ দিন। স্মৃতিতে এবারের বরষা এক অন্যরকম অনুভূতি দিয়ে গেল। বর্ষা এবার তার প্রকৃত রুপ-রস-রঙ, আহ্লাদ-আবেদন- অভিমান, বিরহ-মিলন-প্রেম, পূর্ণতা-অপূর্ণতা-সহ আরো অনেক-অনেক জৌলুস সাথে নিয়ে এসেছিল। আর তার যৌবনের সকল শক্তি গোচর করে প্রকৃতিকে সজীব ও প্রাণবন্ত করে গেলো। বহুদিন পর বর্ষা যেন বর্ষার মত করেই এসেছিল। আমার প্রিয় ঋতু শরৎ। তবে শরতের সান্নিধ্য পেতে বর্ষাকে ছুয়ে আসতে হয় বলে কিঞ্চিৎ মুগ্ধতা ছিল। কিন্তু এবারের বর্ষা যেন সব ছাপিয়ে এক অন্যন্য ভালোবাসায় রুপ নিয়েছে। কী পাইনি এই বর্ষায়? প্রিয় কদম ও বকুল, পাওয়া-না পাওয়া, রোদ-মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা দেখতে পাওয়া, প্রিয়জন ও বৃষ্টি একসাথে দেখা, বৃষ্টিবিলাস ও মগ্নতা, দূরদেশ ঘুরে দেখা, চর, প্রকৃতি ও বৃষ্টি, নৌকাভ্রমণ ও বুনোফুলের সান্নিধ্য, প্রিয়জন হতে বুনোফুল, রোদ ও দূর ভ্রমণ, প্রিয় সহকর্মীদের সাথে ঘোরাঘুরি, বৃষ্টি ছুয়ে প্রিয় বান্ধবীর সাথে শপিং, নদী, প্রকৃতি, আমি ও প্রিয়জন, হঠাৎ উদাস মন, মন খারাপ ও শূন্যতা অনুভব, উচ্ছ্বলতা ও প্রাণবন্ততা, নদীর জলে পায়ের স্পর্শ, বৃষ্টি ও নদীর জল ছুয়ে দেখা, বৃক্ষমেল...