অনন্য রাসেলের কবিতা
একটি অসমাপ্ত কবিতা -
অনন্য রাসেল
হৃদয় কাঁদার শব্দ কি শুনতে পাও?
দেখতো শুধু চোখের জল।
হৃদয় সমুদ্রের
ক ফোটা জল চোখ দিয়ে ঝরে
সবি ত হাসি হয়ে ওড়ে
তোমরা ভাবো সুখেই ঘোরে।
লাটিম কি এমনি ঘোরে
দড়ি দিয়ে টান না দিলে।
হ্রদয়ে টান লাগিলে
দেহ পাখির মতো ওড়ে।
বধুর কোলে পাইলে সুখ
সে কি কখনো কেদে ভাসায় বুক।
হ্রদয়ে যার জমে ব্যাথা
সে খোঁজে বঁধুর কাথা।
যার হাড়িতে কড়ি নাই
তার পায়েতে দড়ি নাই।
যে হারিয়েছে শরম
তার আবার ঠান্ডা-গরম?
যে খেয়েছে চোনা
তার থাকে না দেনা।
যে কথাগুলো না বলি
সেগুলো কবিতায় বলি।
হৃদয় আমার তপ্তএকটি অসমাপ্ত কবিতা
যেন মধ্য গগনের সবিতা।
Comments
Post a Comment