ইতিহাস বার বার ফিরে আসে


 ইতিহাস বার বার ফিরে আসে

-অনন্য রাসেল।


ইসলামি শাসন ব্যবস্থা চাও

ভালো কথা। 

জমিতে কিন্তু মালকাঁছা দিয়ে নামতে পারবে না।

সেটা মনে রেখ।

গ্রামে গ্রামে যে সুদের কারবার করছ।

সেটা কিন্তু বন্ধ করতে হবে। 

পাশের বাড়ির ভাবির সাথে যে গাল গপ্প কর সেটা আর চলবে না।

সিনজি থেকে যে চাঁদা তুলে খাও সেটা বাদ দিতে হবে।

বিচার করতে গেলে দুই পক্ষ থেকে যে দাদন নেও, সেটাও চলে যাবে।

ঘরে ধান চাল বেশি থাকলে, সোনা দানা থাকলে যাকাত দিতে হবে।

মাঝে মাঝে যে গানের আসর বসাও সেটা বাদ দিতে হবে।

মাজারে গিয়ে মানত কর,

পুজার মেলায় ঘোরাঘুরি কর

সেটা আর করতে পারবে না।

বোনের জমির ভাগ বুঝে দিতে হবে।

এতদিন ধরে যে জোর করে দখল করে আছ।

তার আর্থিক হিসাব দিতে হবে।

ঘুষ খেয়ে যে বড়লোক হয়েছো, সেটা ফেরত দিতে হবে । 

হকদারির হক আদায় করতে হবে।

অল্প বয়সে ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে।

তারা সংসার চালাতে না পারলে তোমার চালাতে হবে।

না পার 

তবে ছেলে বউ ভাগিয়ে নেবে অন্য কেউ।


হুজুরদের মতো পোশাক আশাক পড়তে হবে।

শার্ট-প্যান্ট, টিশার্ট চলবে না।

জিনস ফতুয়া পুড়ে ফেলতে হবে

সুন্নতি লেবাসে ধরতে হবে।

অতিগরমেও ছতর বের করা যাবে না।

গাছতলায় বসে ভাটিয়ালি সুরে বাঁশি বাজানো যাবে না।

নজরুল রবীন্দ্র পল্লিগীতি 

লালল ফকির নিষিদ্ধ হয়ে যাবে। 

কবিতা নয় 

বউকে শোনাতে হবে সুরা। 


প্রিয়া বলে কেউ থাকবে না।

প্রেম বলে কোন শব্দ উচ্চারিত হবে না।

বিশ্ববিদ্যালয়ের করিডরে কিংবা পার্কে পাশাপাশি হাটা চলবে না।

মল চত্বর কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে বসে বাদাম খাওয়া যাবে না।

ভালোবাসা আর প্রেমের বই পুড়ে ফেলতে হবে।

সাহিত্য বলে কিছু থাকবে থাকবে না।

দাম্পত্য প্রেমের ফিকাহ 

আর তসবি তেলোয়াত কেবল চলবে।


জদ্দা পান বিড়ি খাওয়া চলবে না।

টাকা জমানো যাবে না।

ব্যাংক থেকে সুদ নেয়া যাবে না। 

জমানো টাকা কমতে পারে এটা মেনে নিতে হবে।


বিবি চারটা রাখতে হবে। 

স্বামীর বিয়ের অনুমতি দিতে হবে।

বউয়ের সাথে কাজ করতে হবে

বাবুগিরি করা চলবে না।

নাটক সিনেমা রিলে টিকটিক দেখা চলবে না।

স্টার সিনেপ্লেক্স বন্ধ হয়ে যাবে।

জাতীয় নাট্যশালা উঠে যাবে। 

সেখানে বসবে ওয়াজশালা। 


পর নারীর দিকে তাকানো যাবে না।

পর নারীকে নিয়ে অভিনয়, সেটা ইহজগতে নয়।

প্রেম করা যাবে না।বান্ধবী বলে কেউ থাকবে না।

অন্য নারীর সাথে বাক্য বিনিময় করা যাবে না।

যে পথে নারী চলে সে পথে যাওয়া যাবে না।

একই ক্লাসে নরনারী থাকবে না।

মেয়ে ডাক্তারের কাছে যাওয়া যাবে না।

মেয়েরা পুরুষ ডাক্তারের কাছে যাবে না।


গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লাও 

সেটা মুছে যাবে। 

রাজনীতি করে যে বড়লোক হবে সেটা আর হবে না।

ইচ্ছে করলে তুমি নির্বাচনে দাঁড়াতে পারবে না।


ইসলামি শাসন চাও 

ভালো কথা। 

তোমাকে ভুলে যেত হবে এদেশের কৃষ্টি কালচার। 

আর বাঙালি থাকবে না 

হয়ে যাবে সেমেটিক।


যদি পার হও আগুয়ান 

জোর কদমে পা বাড়াও 

ভুলে যাও বিগত দেড় হাজার বছর। 

৪৭ এর আবেগে আবার জড়িয়ে পড়।

ইতিহাস বার বার  ফিরে আসে আরও ভয়ংকর হয়ে।

Comments

Popular posts from this blog

পত্র গল্প

বই উপহার-অনন্য রাসেল

ডাকসু নির্বাচন ও চ্যাট জিপিটি-অনন্য রাসেল