কবিতা

 নগরের বৃষ্টি 

-অনন্য রাসেল


এই বুর্জোয়া দিনে 

তুমিই কেবল দিতে পার 

ঢের অবসর। 

বেধে রাখতে পার কদমদুখানি 

অলিতে গলিতে দিতে পার চুবানি।।। 


সাগরকে ডেকে আনতে পার

সাত রাস্তার মোড়ে 

মিনকে ভাসাতে পার শপিং মলে। 


হে বর্ষার রাণী 

কে দিয়েছিল নাম তব বৃষ্টি 

নগরে তুমি বয়ে আন অনাসৃষ্টি। 


তুমি কি জান 

কত ক্ষতি হয় বিশ্বরোডে দাড়িয়ে থাকা ট্রাফিকের।

কত লোকসান হয় 

পৌর টোকেন দেয়া পাতি লেবুর।

প্রতি প্রভাতে তারা সহিহ নিয়ত করে বের হয়

আজকে আদায় দিয়ে তারা আলমারিটা ভরে যেত।

 কবিদের কি কম কষ্ট হয়? 

মোড়ের চায়ের পেয়ালাগুলো তার কবিতা শোনার জন্য বসে থাকে।

অথচ কবির দেখা পায় না।


বৃষ্টি তুমি শহরে

একেবারে বেমানন।

শহরে তোমার রিমঝিম শব্দের চেয়ে

গাড়ি হইসেল এর আওয়াজকেই মধুর মনে হয়।

Comments

Popular posts from this blog

পত্র গল্প

বই উপহার-অনন্য রাসেল

ডাকসু নির্বাচন ও চ্যাট জিপিটি-অনন্য রাসেল