বই উপহার-অনন্য রাসেল
পদাধিকারীদের শুভেচ্ছা জানাতে বিভিন্নজন ফুল দেন।
জন্মদিনেও ফুল দেন।
গ্রহণ করার পর ই তার কার্যকারিতা শেষ।
ভাবুন
যদি বই উপহার দিতেন
তাহলে এক যুগ থেকে যেতো।
যদি বই প্রেমিক হতেন তবে আলমারিতে শোভা পেতো।
টেবিলে সাজানো থাকত।
আর চিন্তাগুলো শির শির করে প্রবেশ করত মস্তিষ্কের ভেতর।
নেতাকে দিলে হয়ত সে পড়ত না।
অন্তত নামটা জানতো।
বিভিন্ন বক্তব্যে নামটা বিক্রি করতেন।
নয়তো পার্টি অফিসে রাখতেন।
অবসরে কোন কর্মি পড়তো।
ছেলে মেয়ে হয়ত পড়ত।
নিজে মুর্খ থাকলেও, সন্তানকে কেউ মুর্খ রাখতে চায় না।
শিক্ষককে দিলে তিনি হয়ত পড়তেন।
যদি নাও পড়তেন কোন ছাত্র কিংবা কলিগকে দিতেন।
তা না হলে পুরান লাইব্রেরিতে বেঁচে দিতেন।
যেমন করে বিক্রি করেন সৌজন্য কপি।
তাতেও লাভ
কমদামে কিনতে পারতো কোন গরীব পাঠক।
অন্তত ফুলের মতো ডাস্টবিনে জায়গা হতো না।
ফুলেরা মরে যায় দ্রুত কিন্তু বই ফুল হয়ে থাকে অবিরত।
Comments
Post a Comment